সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজ-চট্টগ্রামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজ-চট্টগ্রামের পার্টনারশিপ ও ভবিষ্যত পরিকল্পনা এবং ফ্রান্সে উচ্চশিক্ষার ব্যাপারে বিশদ আলোচনা করা হয়। ইংরেজি বিভাগের কারিকুলামে অন্তর্ভুক্ত ফরাসি ভাষা কোর্সটির একটি ধাপ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সম্পন্ন করার পর ৬ মাসের আরেকটি ইনটেন্সিভ কোর্স আলিয়ঁস ফ্রঁসেজ-চট্টগ্রামে সম্পন্ন করলে সেই ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষা শেষে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়ার ব্যাপারেও আলোচনা করা হয়। এর ফলে ফ্রান্সে উচ্চশিক্ষার ক্ষেত্রে এসব ছাত্র-ছাত্রীরা অনেক সুবিধা পাবে। আলিয়ঁস ফ্রঁসেজ-চট্টগ্রামের সঙ্গে এমওইউ নবায়নের ব্যাপারেও আলাপ করা হয়।
মতবিনিময় সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান এবং আলিয়ঁস ফ্রঁসেজ-চট্টগ্রামের পক্ষ থেকে ডিরেক্টর ড. সেলভাম থরেজ, ডেপুটি ডিরেক্টর ড. গুরুপদ চক্রবর্তী ও জনাব পলাশ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 'অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ অব বাংলাদেশি স্টুডেন্টস ইন সিএসই এডুকেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।
Read More
The Department of Computer Science and Engineering (CSE) at Premier University organized a specialized workshop titled “Computer Science and Engineering Education under OBE Framework”
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত স্প্রিং-২০২৬ ।
Read More