PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত স্প্রিং-২০২৬ ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের স্প্রিং-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ২২ এপ্রিল ২০২৬, বুধবার, সকাল ১০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ভর্তি পরীক্ষা আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ। আমরা চাই সৎ, নৈতিক ও সমাজ সচেতন প্রকৌশলী তৈরি করতে, যারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। আমি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, সিএসই বিভাগের প্রশাসনিক কো-অর্ডিনেটর জনাব কিংশুক ধর, এমএসসি প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ হাসান, একাডেমিক কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী ও কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কো-অর্ডিনেটর জনাব মো. হাসান। বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ইনভিজিলেশন, পরীক্ষণ, ভাইভাগ্রহণসহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন।

Related News

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাপ্ত হলো আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬-এর উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 'অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ অব বাংলাদেশি স্টুডেন্টস ইন সিএসই এডুকেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.