প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এভারকেয়ার হাসপাতালের এক প্রতিনিধি দল। ২২ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, সকাল ১১টায় তাঁরা এই সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন এভারকেয়ার হাসপাতালের চীফ মার্কেটিং অফিসার বিনয় কোল, ডিজিএম-বিজনেস ডেভেলপমেন্টস বিনোদ সিং, ম্যানেজার কর্পোরেট রিলেশনস রামপ্রসাদ সুশীল ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার কর্পোরেট রিলেশনস রঞ্জন কুমার দাশ। তাঁরা প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসা সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। প্রতিনিধি দল বলেন, এই চুক্তির আওতা বাড়ানো হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকও এই চুক্তির আওতায় চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা আগের তুলনায় বেশি প্রাপ্ত হবেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম আসিফ ইকবাল।
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।
Read More
The Department of Computer Science and Engineering (CSE) at Premier University organized a specialized workshop titled “Computer Science and Engineering Education under OBE Framework”
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত স্প্রিং-২০২৬ ।
Read More
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।
Read More