PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের স্মরণ সভা ।

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের স্মরণ সভা ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের অকাল মৃত্যুতে তাঁর স্মরণ সভার আয়োজন করা হয়েছে। ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, বিকেল ৩.৩০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি তাঁর বক্তব্যে বলেন, বছরখানেক আগে আমি মিনহাজ হোসাইনের সঙ্গে পরিচিত হই এক অনুষ্ঠানে। আমি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলাম, তিনিও অতিথি হয়ে এসেছিলেন। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আমি উপাচার্য হয়ে আসার পরে তাঁকে সহকর্মী হিসেবে পাই। প্রিমিয়ার ইউনিভার্সিটিকে এগিয়ে নেওয়ার জন্য আমি অনেক সহকর্মীর সহযোগিতা কামনা করি। কামনা করি তাঁর সহযোগিতাও। তিনি সম্মতি দিয়েছিলেন এবং তাঁর মৃত্যু পর্যন্ত আমাকে সহযোগিতা করেছিলেন। সিএসই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে এই বিভাগটিকে উজ্জ্বল করার জন্য তিনি খুবই পরিশ্রম করেছিলেন। শিক্ষার্থীদের প্রতি তাঁর ছিল অসম্ভব ভালোবাসা। তাঁদের অর্জন দেখলে তিনি খুবই আনন্দিত হতেন। তিনি সিএসই বিভাগ ও এই বিভাগের শিক্ষার্থীদের কীভাবে ভালো করা যায়, উন্নতি করা যায়, সেই বিষয়ে অনেক এজেন্ডা নিয়ে আমার কাছে আসতেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতি, সিএসই বিভাগ ও এই বিভাগের শিক্ষার্থীদের প্রতি তাঁর দায়িত্ব, কর্তব্য ও নিষ্ঠা ছিল অতুলনীয়।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, একজন শিক্ষক যখন বিকশিত হন, তখন তিনি অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদেরও প্রাণিত করেন, গড়ে তোলেন। এ ধরনের শিক্ষকই দেশ ও সমাজের কল্যাণ করতে পারেন। আমি মনে মনে এ ধরনের শিক্ষককে কামনা করি। সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন ছিলেন সেই ধরনের শিক্ষক।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, অনেক মানুষ আছে, যারা কাজ করেন এবং নিজেদের প্রকাশ করতে পছন্দ করেন। কিন্তু সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন ছিলেন এমন এক ব্যক্তি, যিনি কাজ করতেন এবং নিজেকে গোপন করতেন। তাঁর মতো মানুষ বিরল।
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, আজকে এভাবে একজন সহকর্মীর স্মৃতিচারণ করতে হবে চিন্তাও করিনি। সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দাশ সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের সঙ্গে তাঁর বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন।
সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আসমা জোশিতা তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রভাষক আসিফ মোহাম্মদ সাদ, ইংরেজি বিভাগের প্রভাষক মু. মেহেদী রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের প্রেসিডেন্ট রায়ানুল কাদের চৌধুরী ও সিএসই বিভাগের শিক্ষার্থী ইসমাঈল হোসেন তন্ময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগ, প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. মিহির কুমার রায়, আইন বিভাগের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান-কোঅর্ডিনেটর-শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।    

Related News

Admission Test for BSc in CSE Program Held at the Department of CSE, Premier University.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

Meeting on the Expansion of Higher Education between Premier University and UTS College Bangladesh.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের স্মরণ সভা ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.