PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে ২১ ফেব্রুয়ারি ২০২৫।
এ উপলক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে।
অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, বাংলাদেশের ইতিহাসে অনন্য দিন আজ। পুরো পৃথিবীতে এরকম একটি দিন আর আসেনি, যেদিন শুধু মাতৃভাষার স্বার্থ রক্ষার্থে আমাদের নাগরিকেরা রাস্তায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন।
তিনি একুশে ফেব্রুয়ারির শহীদদের পাশাপাশি মুক্তিযুদ্ধের শহীদ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের গভীরভাবে স্মরণ করে বলেন, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের আত্মোপলব্ধি বাড়াতে হবে। মাতৃভাষার ভূমিকা বাস্তব জীবনে কী, সেটা উপলব্ধি করতে পারলে আমরা সমাজের শিক্ষিত জনগণের অংশ হিসেবে সমাজকে অনেক বেশি প্রাগ্রসর অবস্থায় নিয়ে যেতে পারব।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, অস্ত্র দিয়ে যে-কাজ করা যায় না, ভাষা দিয়ে সেই কাজ করা সম্ভব। তিনি উপস্থিত সবাইকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলা ভাষার মাধ্যমে ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক অমল ভূষণ নাগ, প্রকৌশল অনুষদের শিক্ষক প্রফেসর মিহির কুমার রায়, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, আইন বিভাগের চেয়ারম্যান জনাব তানজিনা আলম চৌধুরী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার দাশ, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম ও লাইব্রেরিয়ান জনাব কাউসার আলম।
আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Related News

The Department of Computer Science and Engineering (CSE) at Premier University organized a specialized workshop titled “Computer Science and Engineering Education under OBE Framework”

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত স্প্রিং-২০২৬ ।

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ ।

Read More

Admission Test for BSc in CSE Program Held at the Department of CSE, Premier University.

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.