PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

ইউনিভার্সিটিতে জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, দুপুর ১২ টায়। এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৮ সেপ্টেম্বর ২০২১, দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তাঁর সংগ্রামী জীবন ও বাংলাদেশের উন্নয়নে তাঁর অসাধারণ ভূমিকা নিয়ে ফটো প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন ও ব্যবসা-প্রশাসন বিভাগের চেয়ারম্যান এম. মঈনুল হক, আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম শাকুর, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান।

Related News

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাপ্ত হলো আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬-এর উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 'অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ অব বাংলাদেশি স্টুডেন্টস ইন সিএসই এডুকেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.