PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

PREMIER UNIVERSITY

Department of Computer Science And Engineering

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
সাক্ষাৎকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম—ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.এ. (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স), বি.এস.এস. (অনার্স) ইন ইকোনমিক্স এবং বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)—এর অনুকূলে প্রাপ্ত অ্যাক্রেডিটেশন সনদের কপি ইউজিসি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি, বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য প্রাপ্ত কনফিডেন্স সার্টিফিকেটের কপিও উপস্থাপন করা হয়।
ইউজিসি চেয়ারম্যান সনদগুলোর কপি গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির এই অর্জনকে সাধুবাদ জানান। তিনি অর্জিত মান ধরে রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের অপরাপর প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশনের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আলোচনাকালে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ইউজিসি চেয়ারম্যান-এর নিকট তুলে ধরেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

The Department of Computer Science and Engineering (CSE) at Premier University organized a specialized workshop titled “Computer Science and Engineering Education under OBE Framework”

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত স্প্রিং-২০২৬ ।

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.